| কোড: 292338 | তারিখ: 2012/01/23 | সূত্র: Abna | print |
পাকিস্তানের ৩টি শহরে শিয়াদের উপর হামলা ; ১ জন শহীদ, ৭ জন আহত |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : কিছুক্ষণ পূর্বে পাকিস্তানের এক শিয়া নাগরিক সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছে।
করাচীর ‘কারসায’ অঞ্চলের বাসিন্দা আলী হুসাইন (২০) ২৮শে সফর উপলক্ষে আয়োজিত শোক মজলিশে অংশগ্রহণের উদ্দেশ্যে বাড়ী হতে বের হয়। এ সময় সন্ত্রাসী দল সিপাহে সাহাবা’র সদস্যরা তার উপর হামলা চালালে তিনি শাহাদাত বরণ করেন।
এ ঘটনায় ‘আসেফ কারাবালাঈ’ নামক অপর এক শিয়া যুবক আহত হয়েছে। মুযাফফর আব্বাসের পুত্র শহীদ আলী হুসাইনের শাহাদাতের মধ্য দিয়ে চলতি মাসে পাকিস্তানে ১৪ জন শিয়া শহীদ হল।
ঝাঙ্গ :
এদিকে কিছুক্ষণ পূর্বে প্রাপ্ত প্রতিবেদন হতে জানা গেছে যে, ঝাঙ্গ শহরের ‘গিরাহ মাহারাজা’ অঞ্চলের ‘ইমাম মালিকিয়ান’ এলাকায় আযাদারদেরকে ছত্রভঙ্গ করার কুউদ্দেশ্যে সন্ত্রাসীরা শোক মিছিলে হামলা চালালে আযাদারদের সাথে সন্ত্রসাদীদের সংঘর্ষ বাধে, এ সংঘর্ষে ৭ জন শিয়া আহত হয়েছে।
শোক মিছিলে অংশগ্রহণকারী শিয়ারা ঐ অঞ্চলের থানার সম্মুখে সমবেত হয়ে হামলার প্রতিবাদ জানায়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়!
লাকরানাহ :
হযরত মহানবী (স.) এর ওফাত ও হযরত ইমাম হাসান (আ.) এর শাহাদাত উপলক্ষে ‘আওয়ান হুসাইন’ ইমামবাড়ীতে আয়োজিত শোক মজলিশ চলাকালে সিপাহে সাহাবা সন্ত্রাসী দলের সশস্ত্র সদস্যরা ‘গাওসিয়া’ চৌরাস্তায় এসে বিভিন্ন শ্লোগান দিয়ে উক্ত শোক মজলিশ পণ্ড করার অপচেষ্টা চালায়। কিন্তু মজলিশে অংশগ্রহণকারী শিয়াদের ধৈর্য্য সন্ত্রাদেরকে তাদের কুউদ্দেশ্যে পৌঁছার পথে নিরাশ করে। এ সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি উস্কানীমূলক বিভিন্ন শ্লোগান দিলেও পুলিশ অন্যান্য সময়ের ন্যায় নিরব দর্শকের ভূমিকা পালন করে।#