পিতার মৃত্যুতে সায়াদ হারিরী’র জড়িত থাকার তথ্য ফাঁশ করবো
কোড: 306249 তারিখ: 2012/04/03 - 20:08সূত্র: ফারস নিউজprint

সৌদি রাজপুত্র :
পিতার মৃত্যুতে সায়াদ হারিরী’র জড়িত থাকার তথ্য ফাঁশ করবো

সৌদি আরবের জাতীয় নিরাপত্তা বিষয়ক পরিষদের প্রধান ‘বান্দার বিন সুলতান বিন আব্দুল আযিয আলে সৌদ’ লেবাননের সাবেক প্রধানমন্ত্রী ‘সায়াদ উদ্দীন আল হারিরী’কে হুমকি দিয়েছেন যে, তার পিতা ‘রাফিক হারিরী’ হত্যার ঘটনায় তার জড়িত থাকার বিষয়ে গোপন তথ্য প্রকাশ করবেন। 

 পিতার মৃত্যুতে সায়াদ হারিরী’র জড়িত থাকার তথ্য ফাঁশ করবো

এ সূত্র জানিয়েছে : সৌদি আরবের এ রাজপুত্রের সিরিয়া বিষয়ক ষড়যন্ত্রে সফল না হওয়া এবং হারিরী’র পক্ষ হতে উকোচ হিসেবে সিরিয়ার সরকার বিরোধীদের জন্য নির্ধারিত বাজেট প্রদান না করার বিষয়ে হারিরী’র বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কারণে হারিরী’কে তিনি এ হুমকি দিয়েছেন।

এ সূত্র আরো জানিয়েছে যে, বিবিসি ও আলজাজিরা চ্যানেলের ২ জন উপস্থাপক, সিরিয়ার চাপ বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত এবং প্রচার মাধ্যম হতে অপপ্রচার বৃদ্ধির জন্য বান্দার বিন সুলতানের নিকট হতে মোটা অংকের অর্থ গ্রহণ করেছেন।

এ সূত্রের বর্ণনামতে, হারিরী’র বিষয়টি বান্দার বিন সুলতানের সম্মুখে স্পষ্ট হওয়ার পর সৌদি আরবের এ রাজপুত্র বুঝতে পেরেছেন যে, সিরিয়ার সরকারের বিরুদ্ধে তাদের পরিকল্পনা বাস্তবায়নে সিরিয়ার সরকার বিরোধীদের নিকট পৌঁছানোর জন্য হারিরীকে প্রদত্ত অর্থ তাদের নিকট পৌঁছায়নি, আর এর ভিত্তিতে অবশিষ্ট অর্থ প্রেরণও বন্ধ করে দিয়েছেন।

কিছু কিছু সূত্র উল্লেখ করেছে যে, বান্দার বিন সুলতানের নির্দেশ পালন করা হতে বিরত থাকলে অথবা যে সকল বিষয়ে তাদের মাঝে চুক্তি হয়েছে সে সকল বিষয় এড়িয়ে গেলে বিবিসি এবং আলজাজিরা চ্যানেলের কিছু উপস্থাপককে মৃত্যুর হুমকি অথবা তাদের পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়েছিলেন সৌদি এ রাজপুত্র।

এ সকল সূত্র, সিরিয়া বিরোধী ষড়যন্ত্রে সফল হওয়ার লক্ষ্যে বান্দার বিন সুলতানের ইসরাইলের সাথে সমঝোতায় পৌঁছানোর তথ্য ফাঁশ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, এ সকল সূত্র উল্লেখ করেছে যে, সিরিয়ায় বান্দার বিন সুলতান তার কুপরিল্পনায় পরাভূত হওয়ার পর তিনি হারিরীকে অভিযুক্ত করেছেন যে, যে সকল বিষয়ে কথা হয়েছে সেগুলো যদি ‘আল হারিরী’ বাস্তবায়ন না করেন তবে তার পিতা সায়াদ হারিরী হত্যাকাণ্ডের সাথে তার জড়িত থাকার বিষয় এবং ইসরাইলের সাথে তার ঘনিষ্ট সম্পর্কের তথ্য ফাঁশ করে দেবেন। আর এরই ভিত্তিতে তার সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ করা হবে, এর উর্ধ্বে তাকে তিনি হত্যা করবেন, যাতে বান্দার বিন সুলতান সম্পর্কে তিনি যা কিছু জানেন তা নিয়ে কবরে যান।#
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি আরবের সাবেক যুবরাজ সুলতান বিন আব্দুল আযিযে’র (যিনি বাদ্ধক্য জনিত কারণে ও ক্যান্সারে আক্রান্ত হয়ে গতবছর ইন্তেকাল করেছেন) পুত্র ‘বান্দার বিন সুলতান’ লেবাননের সাবেক প্রধানমন্ত্রী ও এদেশের পার্লামেন্টের সাবেক স্পীকার ‘সায়াদ আল হারিরী’কে হুমকি দিয়েছেন যে, তার পিতা ‘রাফিক হারিরী’ হত্যাকাণ্ডে তার জড়িত থাকার কথা ফাঁশ করে দেবেন।

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ