পশ্চিমা শক্তিগুলোই সিরিয়া গণহত্যার হোতা : হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি
কোড: 319265 তারিখ: 2012/06/02 - 09:02সূত্র: রেডিও তেহরানprint

পশ্চিমা শক্তিগুলোই সিরিয়া গণহত্যার হোতা : হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি

তেহরানের জুমা নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি বলেছেন, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের হুলা শহরে সাম্প্রতিক গণহত্যা পশ্চিমা শক্তিগুলো ও তাদের সহযোগীদেরই কাজ। 

 পশ্চিমা শক্তিগুলোই সিরিয়া গণহত্যার হোতা : হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি

বার্তা সংস্থা আবনা : তেহরানের জুমা নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি বলেছেন, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের হুলা শহরে সাম্প্রতিক গণহত্যা পশ্চিমা শক্তিগুলো ও তাদের সহযোগীদেরই কাজ। তিনি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিগুলো এ অঞ্চলের কোনো কোনো সরকারের সহযোগিতায় সন্ত্রাসী দলগুলোকে অস্ত্র দিচ্ছে। দখলদার ইসরাইলকে শক্তিশালী করা তাদের এসব অশুভ তপরতার লক্ষ্য হলেও ইসরাইলের ধ্বংস অনিবার্য বলে তেহরানের জুমা খতিব মন্তব্য করেন। তিনি বলেন, সিরিয়া যখন সংস্কারের পথে এগুচ্ছে এবং সেখানে নির্বাচনের মধ্য দিয়ে সংসদ গঠিতও হয়েছে তখন পশ্চিমা সরকারগুলো সংস্কার কার্যক্রমকে প্রতিরোধ করছে। হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে এ অঞ্চলের কয়েকটি সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন,"আপনারা নিজ দেশের জনগণের ইচ্ছা বা দাবি-দাওয়ার বিরোধী পদক্ষেপ নেবেন না।তিনি মিশরের প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে বলেছেন,"এ নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্যায়ে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক হুসনি মুবারকের সর্বশেষ প্রধানমন্ত্রী আহমদ শফিকের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ লাভ সন্দেহজনক বা প্রশ্নবিদ্ধ বিষয় ও অন্য সরকারগুলোর হস্তক্ষেপের প্রমাণ"। তেহরানের জুমা নামাজের খতিব মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপিতে সৌদি সরকারের হাত থাকার বিষয়টি স্পষ্ট বলে মন্তব্য করেন। তিনি জনগণের কাছে পূর্ণাঙ্গ ও ভাল কর্মসূচি দিয়ে দ্বিতীয় দফার নির্বাচনে পশ্চিমাদের হস্তক্ষেপ বানচাল করার পরামর্শ দিয়েছেন মিশরের ইসলামপন্থী প্রেসিডেন্ট প্রার্থীকে। ইরানের পরমাণু অধিকারকে তর্কাতীত বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইস্তাম্বুল বৈঠকের পর থেকে পশ্চিমা সরকারগুলো নানা ষড়যন্ত্র ও অবরোধ জোরদার করেছে, কিন্তু তা সত্ত্বেও ইরান পরমাণু ক্ষেত্রে তার অধিকারে বিন্দুমাত্র ছাড় দেবে না। #

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ